আব্বাসীয় খেলাফত (১০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)-

আব্বাসীয় খেলাফত

১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর- 


প্রশ্ন: ১) আব্বাসীয় বংশের নামকরণ করা হয় কার নাম অনুসারে ?

উত্তর: হযরত মোহাম্মদ (সাঃ) -এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নাম অনুসারে।

প্রশ্ন: ২) আব্বাসীয়দের আন্দোলনের প্রাথমিক সদর দপ্তর ছিল কোথায় ?

উত্তর: হূমায়মা নামক একটি গ্রামে ।

প্রশ্ন: ৩) দাঈ শব্দের অর্থ কি ?

উত্তর: প্রচারক ।

প্রশ্ন: ৪) উমাইয়াদের রাজনৈতিক অস্থিরতা শুরু হয় কখন ?

উত্তর: ৭২০খ্রিস্টাব্দে ওমর বিন আব্দুল আজিজ এর মৃত্যুর পর ।

প্রশ্ন: ৫) উমাইয়া শাসক তৃতীয় ইয়াজিদ ক্ষমতায় আসেন কখন ?

উত্তর: ৭৪৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: ৬) আব্বাসীয়দের আন্দোলনের জনমত গঠনের সবচেয়ে ভূমিকা ছিল কার বেশি ?

উত্তর: আবু মুসলিম এর ।

প্রশ্ন: ৭) খোরাসান কি ?

উত্তর: ইরানের একটি প্রদেশ ।

প্রশ্ন: ৮) আবু মুসলিম কখন মার্ভ দখল করেন ?

উত্তর: ৭৪৭ খ্রিস্টাব্দে ।

প্রশ্ন: ৯) আব্বাসীয় প্রথম খলিফা কে ?

উত্তর: আবুল আব্বাস আস-সাফ্ফাহ ।

প্রশ্ন: ১০) আবুল আব্বাস আস-সাফ্ফাহ কখন খলিফা হন ?

উত্তর: ৭৪৯ খ্রিস্টাব্দে, ১৩  রবিউল সানি, ১৩২  হিজরীতে ।



No comments

Powered by Blogger.