ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও এর প্রভাব (১০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)-

 

১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর- 


প্রশ্ন: ১) আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি ?

উত্তর: আইন-ই-আকবরি ।

প্রশ্ন: ২) আইন-ই-আকবরি গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর: ঐতিহাসিক আবুল ফজল ।

প্রশ্ন: ৩) প্রাচীন বাংলার প্রধান নদ নদীর নাম উল্লেখ কর ।

উত্তর: গঙ্গা,  ব্রহ্মপুত্র, তিস্তা  ও করতোয়া ।

প্রশ্ন: ৪) জনপদ কি ?

উত্তর: বাংলার মানুষ প্রাচীনকালে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগলিক এলাকায় বসবাস করত তার সমষ্টিকে জনপদ বলে ।

প্রশ্ন: ৫) বাংলার ভূখন্ড প্রাচীনকালে কি ধরনের ছিল ?

উত্তর:  বিভিন্ন জনপদে বিভক্ত ছিল ।

প্রশ্ন: ৬) প্রাচীন বাংলার পাঁচটি জনপদের নাম উল্লেখ কর ।

উত্তর: বঙ্গ,  গৌড়, পুন্ড্র, বরেন্দ্র ও রাঢ়  ।

প্রশ্ন: ৭) কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ?

উত্তর: ‘ঐতরেয় আরণ্যক’ ।

প্রশ্ন: ৮) বাংলা নামের উৎপত্তি কোন নাম থেকে এসেছে বলে ধারণা করা হয় ?

উত্তর: বঙ্গ ।

প্রশ্ন: ৯) কোন ভাষা থেকে বঙ্গ শব্দটি এসেছে বলে ধারণা করা হয় ?

উত্তর: মুন্ড ।

প্রশ্ন: ১০) বঙ্গ জনপদ কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ?

উত্তর: দক্ষিণ-পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ।







No comments

Powered by Blogger.