জনপদ কাকে বলে ?
প্রশ্ন: ➤ জনপদ বলতে কী বুঝ ?
➤ জনপদের সংজ্ঞা দাও ।
➤ জনপদ কি ?
উত্তর: ভূমিকা: নীহাররঞ্জন রায় বাংলা অবস্থান সম্পর্কে বলেছেন, “একদিকে উচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি আর একদিকে বিস্তীর্ণ সমুদ্র , মাঝখানে সমভূমির সাম্য এটিই বাঙালির ভৌগোলিক অবস্থান ।” প্রাচীনকালে এ ভূখণ্ড বিভক্ত ছিল বিভিন্ন অঞ্চল বা জনপদে ।
জনপদ : প্রাচীনকালে বাংলা এখনকার মতো একক রাষ্ট্র ছিল না । তখন বাংলার বিভিন্ন অংশ অনেকগুলো ছোট ছোট অঞ্চল বা এলাকায় বিভক্ত ছিল । এসব এলাকা বা অঞ্চলের শাসক যার যার মতো করে শাসন করতেন ।বাংলার এ অঞ্চল বা এলাকাগুলোকে সমষ্টিগত ভাবে জনপদ বলা হয়। বাংলা এসব জনপদ গুলোর মধ্যে অন্যতম হলো- ১. বঙ্গ, ২. পুন্ড্র, ৩,গৌড়, ৪. হরিকেল, ৫. সমতট, ৬. বরেন্দ্র, ৭. চন্দ্রদীপ, ৮. তাম্রলিপ্ত, ৯. রাঢ়, ১০. সুহ্ম, ও ১১. দন্ডভুক্তি ।
প্রাক মুসলিম যুগে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগলিক এলাকায় অনেক জনবসতি ছিল । এসব এলাকায় বসবাসকারী জনগণের সমষ্টিকে জনপদ বলা হতো। সেন আমলে বাংলার এই জনপদ গুলোর নাম পাওয়া যায় । কালের পরিক্রমায় এই ভূখণ্ডে বিভিন্ন জনপদ এর উত্থান, বিকাশ ও পতন ঘটে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত বাংলার জনপদগুলোকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ করেন রাজা শশাঙ্ক । তারপরের পাল ও সেন রাজারা ঐক্যবদ্ধ বাংলা শাসন করেন ।

Leave a Comment