ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও এর প্রকারভেদ ।
প্রশ্ন : 👉বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা কর।
👉 বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান আলোচনা কর।
👉বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমা ব্যাখ্যা কর।
👉বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর: ভূমিকা: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ । দক্ষিণ এশিয়ার অন্তর্গত এই ভূখণ্ডটি প্রকৃতিক বৈশিষ্ট্য অনন্য।এখানে যেমন আছে সমতলভূমি আবার আছে অরণ্য ঘেরা পাহাড়ি অঞ্চল। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ সত্যিই অপূর্ব।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান নিম্নে আলোচনা করা হল:-
১। অবস্থান : বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ অবস্থিত। ২০ ৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬ ৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮ ০১’ থেকে ৯২ ৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশের বিস্তৃতি ।বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে । বাংলাদেশ তিন দিকে স্থল এবং একদিকের জল দ্বারা বেষ্টিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। পূর্বে ভারতের আসাম, তীর ও মিজোরাম রাজ্য এবং মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ।
২। আয়তন : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার । তারমধ্যে নদনদী অঞ্চলের আয়তন প্রায় ৯,৩৮০ বর্গ কিলোমিটার । বনাঞ্চলের আয়তন ২২,৫৮৪ বর্গ কিলোমিটার । বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯০ তম ।
৩। সীমারেখা : বাংলাদেশের মোট সীমারেখা ৫,১৩৮ কি.মি। সীমারেখার মধ্যে বাংলাদেশ-ভারত সীমারেখার দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার। বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার এবং বাংলাদেশের সমুদ্রসীমা ৭১১ কিলোমিটার ।
৪। প্রান্তীয় অবস্থান : সমুদ্রের অবস্থান এবং সমুদ্র হতে দূরত্ব অনুসারে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশীয়, প্রান্তীয় বা উপদ্বীপীয় হয়ে থাকে । বাংলাদেশের অবস্থান প্রান্তীয় । এরূপ অবস্থানের কারণে এর দক্ষিনে ভগ্ন উপকূলে সমুদ্র বন্দর গড়ে উঠেছে । হলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সহজে জলপথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারিত হয়েছে ।
৫। ভূপ্রকৃতি : বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ । পদ্মা, মেঘনা ও যমুনা নদী পশ্চিম- উত্তর ও উত্তর- পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে এ সুবিশাল ব-দ্বীপের সৃষ্টি করেছে । সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশে বিস্তৃত সমভূমি। এ দেশের ভূখণ্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ ঢালু । ফলে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত নদী এবং এদের উপনদী, শাখা নদী গুলো উত্তর দিক হতে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে ।
৬। জনসংখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ । জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% নারী ও পুরুষের অনুপাত ১০০: ১০০.৩ । বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১০৯০ জন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ নামক ছোট একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বর্তমান পৃথিবীর মানচিত্রে স্থান দখল করে আছে। এ দেশের ভৌগলিক অবস্থান আর ভূপ্রকৃতিতে এর নিজস্ব স্বকীয়তা হয়েছে। যা সুদীর্ঘকাল ধরে এই ভূখন্ডে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানে প্রভাব বিস্তার করে আসছে ।
Leave a Comment