ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও এর প্রভাব- (১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)-
১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন: ১) ভূ প্রকৃতি কি ?
উত্তর: কোন স্থানের অবস্থান, আকার,আয়তন, আবহাওয়া, জলবায়ু, ইত্যাদির সমষ্টি হল ভূপ্রকৃতি।
প্রশ্ন: ২) প্রাচীন বাংলার ভূপ্রকৃতি কে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর: প্রাচীন বাংলার ভূপ্রকৃতি কে চার ভাগে ভাগ করা যায় ।
প্রশ্ন: ৩) প্রাচীন বাংলার প্রকৃতির সীমা কি ছিল ?
উত্তর: উত্তরে হিমালয়, দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্বে আসাম-ত্রিপুরার পাহাড়ি অঞ্চল এবং পশ্চিমে গঙ্গা ছিল প্রাচীন বাংলার প্রাকৃতিক সীমা ।
প্রশ্ন: ৪) ব-দ্বীপ কি ?
উত্তর: প্রবাহমান নদ নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা গ্রিক শব্দ ডেল্টা বা বাংলা ‘ব’ আকৃতির ভূমিতে ব-দ্বীপ বলা হয় ।
প্রশ্ন: ৫) পুরাভূমি কি ?
উত্তর: প্রাকৃতিক ভাবে সৃষ্ট লাল, স্থুল ও বালুকাময় মাটির দ্বারা গঠিত ভূমি কে পুরাভূমি বলে ।
প্রশ্ন: ৬) নব ভূমি কি ?
উত্তর: নদ-নদী বাহিত পলি দ্বারা গড়ে ওঠা নতুন ভূখণ্ডকে নব ভূমি বলে ।
প্রশ্ন: ৭) মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রাচীন বাংলার আয়তন সম্পর্কে কি বলেছেন ?
উত্তর: মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রাচীন বাংলার আয়তন সম্পর্কে বলেছেন, “বাংলা দ্বিতীয় অঞ্চলে অবস্থিত একটি বিশাল আয়তনের দেশ ।”
প্রশ্ন: ৮) প্রাচীন বাংলার আয়তন সম্পর্কে ঐতিহাসিক আবুল ফজল কি বলেছেন ?
উত্তর: প্রাচীন বাংলার আয়তন সম্পর্কে ঐতিহাসিক আবুল ফজল বলেছেন, “ চট্টগ্রাম থেকে তেলিয়াগর্হি পর্যন্ত এর দৈর্ঘ্য ৪০০ ক্রোশ এবং উত্তরে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিনে হুগলি জেলার মান্দারণ পর্যন্ত ২০০ ক্রোশ ।”
প্রশ্ন: ৯) আবুল ফজল কোন যুগের ঐতিহাসিক ছিলেন ?
উত্তর: আবুল ফজল মধ্যযুগের ঐতিহাসিক ছিলেন ।
প্রশ্ন: ১০) আবুল ফজলের মতে বাংলার প্রাচীন নাম কি ছিল ?
উত্তর: আবুল ফজলের মতে বাংলার প্রাচীন নাম ছিল বঙ্গ ।

Leave a Comment